কর্মজীবী নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন ডা: জুবাইদা রহমান

ছবি : সংগৃহীত।

ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় (কড়াইল, সাততলা ও টিঅ্যান্ডটি বস্তিতে) বসবাসকারী সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ মতবিনিময়সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর প্ল্যানিং ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী এবং ঢাকা-১৭ আসনে নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

মতবিনিময়সভায় অংশ নিয়ে মুক্তভাবে নিজেদের সমস্যা বর্ণনা করেন কর্মজীবী নারীরা।

ডা. জুবাইদা রহমান সবার সমস্যাগুলো শোনেন এবং বিএনপির নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে কড়াইল বস্তিতে ড্যাব পরিচালিত মাসব্যাপী ‘ফ্রি মেডিক্যাল হেলথ ক্যাম্প’ এবং বিশেষায়িত সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন ডা. জুবাইদা।

প্রসঙ্গত, ওই কার্ডিয়াক ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ইসিজি, ব্লাডসুগার পরীক্ষা করা হয়। এ ছাড়া ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাম্পে উপস্থিত শিশুদের মধ্যে ‘বই বিতরণ’ করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২