নোংরা রাজনীতি বন্ধ করতে হবে -কর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের চৌধুরী

ছবি : সংগৃহীত।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বিজয়ী হয়েছি বলে অন্যদের ওপর অত্যাচার বা নির্যাতন করার কথা ভাববেন না। 

এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমরা জানি এই ধরনের নির্যাতনে পরিবারের ওপর কী প্রভাব পড়ে।

সে কারণেই বলছি— নতুন রাঙ্গুনিয়া ও নতুন বাংলাদেশ। তার মানে নতুন রাজনীতি। 

তিনি আরো বলেন, আমি রাজনীতি অতটা বুঝি না, কিন্তু আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি— রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়। আমরা এবার প্রমাণ করে দেব আমাদের কলিজা বড়।

অতীতের কষ্ট ও বিভেদ ভুলে নতুনভাবে রাজনীতি করার আহ্বান জানান তিনি।

কর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের বলেন, এখন অনেক মেসেজ পাচ্ছি, অনেকে অভিনন্দন জানাচ্ছেন। অনেক নতুন নতুন নাম দেখা যাচ্ছে। আপনারা সবাই জানেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবার বেঈমান বা মোনাফেক নয়।

কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তারাই তার প্রকৃত পরিবার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২