ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

ছবি: সংগৃহীত

৫ আগস্ট পরবর্তী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, দুই দেশই সেটা থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এ সময় পুশইনের প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, পুশইনকে কেন্দ্র করে ভারত বাংলাদেশকে চাপে ফেলতে চায় বলে মনে করি না। ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশ ইন করছে না; এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা প্রভাব। পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী ইশতেহারে এ ধরনের বিষয় ছিল। আশা করি এটা ঠিক হয়ে যাবে।

অপতথ্য ছড়ানো নিয়ে তিনি বলেছেন, এটি বন্ধ করবে সরকার, এজন্য গ্রাউন্ড ওয়ার্ক চলছে। কেননা একজন একটা কথা বলেনি, কিন্তু তার নামে ভুয়া তথ্য দিয়ে ফটোকার্ড করা হয়। কোনো কোনো সময় প্রতিষ্ঠিত টিভি চ্যানেলের লোগো ব্যবহার করা হয়। এসব ক্ষেত্রে সরকার কঠোর হবে। আইনজীবী প্যানেল করা হচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এই নির্বাচনে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের কেউ অংশ নিলে সরকারের কোনো সমস্যা নেই বলে জানান তিনি। কারণ হিসেবে তুলে ধরেন, এট নির্দলীয় নির্বাচন। এখানে পদ-পদবি ব্যবহারের সুযোগ নেই। বর্তমান সরকার জনকল্যাণমুখী সরকার বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

অনার্স (স্নাতক সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবির বিষয়ে ডা. জাহেদ উর রহমান বললেন, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ অনার্সে থাকবে। তবে সব জায়গায় থাকবে কি না তা নিয়ে আলোচনা চলছে। এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

এছাড়া, দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং বড় কলেজগুলোতে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন হবে বলেও জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১০

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

১১

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

১২