খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বারের শোক, এজলাসে ওঠেননি বিচারকরা

ছবি : সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতি। একই সঙ্গে আদালতের কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠনটি। 

সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে আজ মঙ্গলবার ঢাকার অধস্তন আদালতের বিচারকরা এজলাস ওঠা থেকে বিরত থাকেন। তবে দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবেই চলেছে।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘদিন গণতন্ত্রের আপসহীন সংগ্রামে অবিচল থাকা এক মহীয়সী নারী, গণতন্ত্রের মাতা, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে কাঁদিয়ে সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত।

আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত মোতাবেক ঢাকার সব আদালতের কার্যক্রমে আইনজীবী সদস্যরা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ঢাকার সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা দিয়ে জানান, আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ নেবেন না। পরে মিটিং শেষে সিএমএম আদালতের বিচারকরা এজলাসে না ওঠার বিষয়ে সিদ্ধান্ত নেন। তবে আদালতের দাপ্তরিক কাজ স্বাভাবিক নিয়মে চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২