ডাকসু নির্বাচন: জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি মঙ্গলবার

ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানির জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত। 

রোববার (৩১ আগস্ট) বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

এর আগে একই দিন ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। 

আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিটের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিট আবেদনে বলা হয়েছে, আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন ফরহাদ। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে জমজমাট প্রচারণা চলছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। আর স্বাধীনতার পর মাত্র সাতবার হয় ডাকসু নির্বাচন। যারমধ্যে সবশেষ ভোটগ্রহণ হয় ২০১৯ সালে।

এবার ৮টি কেন্দ্রে ভোটগ্রহণকে কেন্দ্র করে বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে আগামী ৭ সেপ্টেম্বর (রোববার) থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত চারদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১০

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

১১

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার

১২