ঢাবির ২ হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও

ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক সেতারা বেগম’ করার দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন ডাকসুর নেতারাসহ সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা ও হলের আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনের অবস্থান নেন। 

এ সময় তারা জুলাই গণহত্যার সমর্থন দেওয়া ঢাবি শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবিও জানান।

তারা সেখানে ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না; মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি চলাকালীন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘আমরা ইতিহাস থেকে দেখেছি হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিল হাসিনার পিতা মুজিবর। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের আইকন মুজিবরের কোনো চিহ্ন ঢাবিতে রাখা হবে না।’

তিনি দাবি জানিয়ে বলেন, ‘জুলাইয়ে যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী গণহত্যা সমর্থন দিয়েছেন তাদেরও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

২

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৩

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

৪

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

৫

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৬

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৭

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৮

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৯

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

১০

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

১১

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

১২