নাঈমকে মারধরের ঘটনায় ক্রিকেটারদের ক্ষোভ, বিসিবির কড়া প্রতিক্রিয়া

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে দেশের ক্রিকেট আঙিনায়। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিসিবি। বিনিবি জানিয়েছে, ‘আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য কর্তৃক বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানি ও হেনস্থার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তার প্রতি এই অগ্রহণযোগ্য ও অনুপযুক্ত আচরণের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বোর্ড। একজন জাতীয় ক্রীড়াবিদের প্রতি এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আরও জানিয়েছে, তারা নাঈম ও তার পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং এই গুরুতর বিষয়টির যথাযথ সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ঘটনার রাতেই নাঈম থানায় নিজের ফোন কাছে পেয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালক ইসরাফিল খসরুকে বিষয়টি জানালে বোর্ডের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত প্রত্যেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। ইতোমধ্যে নাঈমের সঙ্গে কথা বলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন আশ্বস্ত করেছেন যে, দেশের সব ক্রিকেটার তার পাশে রয়েছে। একই সঙ্গে জাতীয় দলের ক্রিকেটাররা সহকর্মী ও সতীর্থের ওপর এমন বর্বরোচিত হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২