তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে দেশ: ফখরুল

ছবি : সংগৃহীত।

তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে, তার রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ সাদরে গ্রহণ করে নিয়েছে তারেক রহমানকে। তিনি পরিবর্তন নিয়ে আসলেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, ‘তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। এই প্রত্যাবর্তনের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সুবাতাস বইতে শুরু করেছে।’

মির্জা ফখরুল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের কল্যাণে তারেক রহমান যে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এসেছেন, তা তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১০

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১১

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

১২