জকসুর ১৪ কেন্দ্রের ভোট গণনা শেষ, ভিপি পদে এগিয়ে রাকিব

ছবি : সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সর্বশেষ ১৪টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। প্রকাশিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। অন্যদিকে জিএস ও  এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। 

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে জকসু নির্বাচন কমিশন এসব কেন্দ্রের তথ্য ঘোষণা করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত মো. রাকিব পেয়েছেন মোট ১ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। 

এ হিসেবে মো. রাকিব ২৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বর্তমানে মো. রাকিব ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আছেন।

জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলীম আরিফ পেয়েছেন মোট ১ হাজার ৬১২ ভোট। বিপরীতে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। ফলে এ পদে আব্দুল আলীম ৮১৯ ভোটে এগিয়ে আছেন।

এ ছাড়া এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন মোট ১ হাজার ৪৬৬ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট। এতে ১৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মাসুদ রানা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১০

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

১১

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশির দশকের আবহে ছবি তৈরি করবেন যেভাবে

১২