বিমান থেকে এবার বরখাস্ত হলেন বিতর্কিত কর্মকর্তা মিজানুর রশিদ

ছবি: সংগৃহীত।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. মিজানুর রশীদকে (অতিরিক্ত দায়িত্ব) সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার থেকেই এই বরখাস্ত কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিমান করপোরেশন এমপ্লয়ীজ (সার্ভিস) রেগুলেশনস, ১৯৭৯ এর অনুচ্ছেদ ৫৮-এ প্রদত্ত ক্ষমতাবলে মিজানুর রশীদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং তাকে তার বর্তমান ঠিকানায় অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে।

এই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক, সকল পরিচালক, মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, ব্যবস্থাপক এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

এর আগে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগে অভিযুক্ত এই কর্মকর্তার পদোন্নতি ও তা বাতিলের ঘটনা নিয়ে বিমানজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।

সম্প্রতি তাকে পরিচালক পদে পদোন্নতি দেয়ার পর ব্যাপক সমালোচনার মুখে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই আদেশ বাতিল করতে বাধ্য হয় বিমান কর্তৃপক্ষ। সেই রেশ না কাটতেই এবার তাকে সরাসরি সাময়িক বরখাস্তের এই চূড়ান্ত নোটিশ দেয়া হলো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে

১

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

২

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

৩

স্পিকারের সঙ্গে মিষ্টির সাক্ষাৎ, পদত্যাগের প্রশ্নে বললেন ‘বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে’

৪

৪৯তম বিসিএস • বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না

৫

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

৬

ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৭

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, মহাসড়কে আটকা শতাধিক যানবাহন

৮

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

হাসপাতালেই ডেঙ্গুর আতঙ্ক, ময়লা-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বজনরা

১০

‘বিএনপি গণমাধ্যম কমিশন গঠনে আন্তরিক নয়’

১১

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২