মাঠ থেকেই শেষ বিদায় নিলেন কোচ জাকি

ছবি : সংগৃহীত।

যে সবুজ গালিচায় কয়েক ঘণ্টা আগেও শিষ্যদের নিয়ে ঘাম ঝরিয়েছেন, সেই মাঠ থেকেই চিরবিদায় নিলেন এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। 

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিপিএলের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের ডাগআউটে প্রস্তুতির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।

আজ দুপুরে দলের সঙ্গে অত্যন্ত প্রফুল্ল চিত্তেই টিম বাসে করে স্টেডিয়ামে এসেছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জাকি। ম্যাচ শুরুর আগে একাদশ নির্বাচন এবং খেলোয়াড়দের ওয়ার্ম-আপ সেশনে ব্যস্ত থাকার সময় হঠাৎ তিনি মাঠেই লুটিয়ে পড়েন। 

তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেয়া হয় এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নিবেদিতপ্রাণ এই ক্রিকেট ব্যক্তিত্ব। চিকিৎসকরা নিশ্চিত করেছেন, হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে পড়ন্ত বিকেলে কোচ জাকির মরদেহ পুনরায় ফিরিয়ে আনা হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।  

চিরচেনা মাঠে প্রিয়জনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ইফতেখার রহমান মিঠু, নাজমুল আবেদীন ফাহিমসহ ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের দেশি-বিদেশি ক্রিকেটার, কোচিং স্টাফ, বিসিবির কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অশ্রুসজল নয়নে জানাজায় শরিক হন।

যে মাঠ ছিল তার ধ্যান-জ্ঞান, যে মাঠে শিষ্যদের নিয়ে সাফল্যের স্বপ্ন বুনতেন, সেই স্টেডিয়াম থেকেই আজ তাকে চিরবিদায় জানানো হলো। জানাজা শেষে অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ কুমিল্লার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১০

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১১

৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার: আনচেলত্তি

১২