মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ; ইউপি সদস্যসহ নিহত দুই

নিহত ইউপি সদস্য আক্তার শিকদার। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ সময় সংর্ঘষে আহত হয়েছেন আরও ১০ জন।

নিহত ইউপি সদস্যের নাম আক্তার শিকদার (৪৮)। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। নিহত অপরজন হলেন সিরাজুল ইসলাম (৩৫)।

শুক্রবার সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

এসময় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যা ব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তার শিকদারের সঙ্গে একই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শুক্রবার ভোরে বাশগাড়ি এলাকায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুজন নিহত হন। আহতদের কালকিনির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে কালকিনি থানার এসআই সুশিল বলেন, ‘আক্তার শিকদার নামে একজন ইউপি সদস্য নিহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২