ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

রাজধানীর ধানমন্ডিতে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিটি কলেজের ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় আহত সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমি আমার বন্ধুসহ টেষ্ট পরীক্ষা দিতে কলেজের দিকে আসছিলাম। স্টার কাবাব হোটেলের সামনে ঢাকা কলেজের ৩০/৪০ জন শিক্ষার্থী রড, কাচের বোতল, স্টিলের স্কেল দিয়ে অতর্কিত আমাদের দুই জনের ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে যায়। আমার বন্ধুও আহত হয়।

সিটি কলেজ কর্তৃপক্ষের সূত্রমতে, সংঘর্ষের ঘটনায় সিটি কলেজে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদেরকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীদের মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। আহত শিক্ষার্থীদের পক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে মামলার ঘোষণা দিয়েছেন সিটি কলেজ কর্তৃপক্ষ। 

আজকের সংঘর্ষে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির একদল শিক্ষার্থী পূর্ব পরিকল্পিতভাবে সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর প্রথমে হামলা করে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিন শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে ঢাকা ও সিটি কলেজ অধ্যক্ষ নিয়ামুল হক কোন ধরণের মন্তব্য করতে রাজি হয়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২