চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ‘পদধ্বনি’ আসর

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৪তম পর্ব  শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।শহীদ আলাউল হলে আয়োজিত এই সাহিত্য সভাটি লেখকদের স্বরচিত কবিতা ও গঠনমূলক আলোচনায় মুখরিত হয়ে ওঠে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।

পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্বরচিত কবিতা পাঠ। এ পর্বে কবিতা পরিবেশন করেন আব্বাস উদ্দিন, গুরু কাজল মল্লিক, হারুন অর রশিদ, মর্জিনা খাতুন, হাবিব বাবু, মো: শহিদুল ইসলাম, লতিফা রহমান বনলতা, হুমায়ুন কবীর এবং মো: আবু নাসিফ খলিল।

পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন উপস্থিত গুণী সাহিত্যিকবৃন্দ। 

লেখকদের রচনার মানোন্নয়ন ও সাহিত্য চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন সভাপতি ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, মো: হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, গোলাম কবীর মুকুল এবং কাজল মাহমুদ। 

আলোচকরা বলেন, ‘পদধ্বনি’ দীর্ঘ দিন ধরে চুয়াডাঙ্গার সাহিত্য অঙ্গনকে সচল রেখেছে এবং নতুন লেখকদের উৎসাহিত করছে।

পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী সাহিত্য আসরের ১৫৯৪তম পর্বের সমাপ্তি ঘটে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২