চট্টগ্রাম-ঢাকা তেল পাইপ লাইনের কাজ সম্পন্ন, সরবরাহ শুরু জুনের শেষে

ছবি: সংগৃহীত।

জ্বালানি তেল সরবরাহের জন্য চট্টগ্রাম-ঢাকা তেল পাইপ লাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জুন মাসের শেষে পুরোদমে পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হবে। মঙ্গলবার (১৯ মে) ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

এর আগে জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,  হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, সংসদ সদস্য মো. সাইফুল আলম, সংসদ সদস্য নূরুল ইসলাম, সংসদ সদস্য মো. আব্দুল বাতেন,  সংসদ সদস্য মো. আবুল হাসনাত ও সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিতকল্পে গৃহীত প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গৃহীত নীতিমালা/গাইডলাইন ও বর্তমান চিত্র নিয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগীকরণের কাজ চলমান রয়েছে। গ্যাস বিপণন নিয়মাবলী ২০১৪ হালনাগাদপূর্বক গ্যাস বিপণন নিয়মাবলি ২০২৬ প্রণয়ন করা হয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, জ্বালানি তেলের জন্য চট্টগ্রাম-ঢাকা তেল পাইপ লাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জুন মাসের শেষে পুরোদমে পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হবে।

দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করা হয় এবং কমিটির সদস্যগণ তাদের মতামত প্রদান করেন। জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ লিখিত আকারে কমিটির নিকট প্রেরণ করতে আহ্বান করা হয়। 

কমিটি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী হারালেন কারাবন্দী ডা. দীপু মনি, বুধবার প্যারোলে মুক্তি চেয়ে আবেদন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচ নির্বাচন: মীর শাহে আলম

দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

খেলাধুলার মাধ্যমে দেশে নতুন নেতৃত্বের জন্ম হবে: শিক্ষামন্ত্রী

১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-২

মার্জিন ঋণ বিধিমালায় যেসব পরিবর্তন আনা হলো

বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, মানতে হবে যেসব শর্ত

সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

গাজায় ২১ লাখের বেশি বাস্তুচ্যুত, তাঁবুতে ৮ লাখ ৬৭ হাজার

১০

৪ দিন পর পুলিশের অপমৃত্যু মামলা, তদন্ত করতে জাহাজে বিশেষজ্ঞ দল

১১

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১২