খালেদা জিয়ার চিকিৎসায় চীনা মেডিকেল টিম এভারকেয়ারে

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি চীনা মেডিকেল টিম আজ সোমবার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। তারা হাসপাতালের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন। মূল চিকিৎসক দল আসবে মঙ্গলবার (২ ডিসেম্বর)।

মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল হওয়ায় অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে, তিনি খুবই অসুস্থ এবং সবার দোয়া চেয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন, আমেরিকাসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা চলছে। ডা. জোবায়দা রহমান এ সমন্বয়ের দায়িত্বে রয়েছেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সিসিইউতে রয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিভল আরও ৫ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যুর মিছিল

জুলাইয়ের প্রামাণ্যচিত্র নিয়ে হট্টগোল, রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়লেন কূটনীতিকরা

ছাত্রদলকে সামাল না দিলে সরকারের পরিণতি আ. লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্বেচ্ছাসেবক দলের মটর সাইকেল শোভাযাত্রা

২৪শে জুলাইয়ে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর করব জিয়ারত করেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার

ভুয়া অন্তরঙ্গ ছবি ইস্যু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না: মাভাবিপ্রবি উপাচার্য

১০

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

১১

জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

১২