ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে শিশু চুরি

ছবি সংগৃহিত।

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সায়ান নামে আড়াই মাস বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১০ মার্চ) ইফতারের পর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি চুরি হওয়ার ঘটনা ঘটে। শিশুটি সদর উপজেলার ভুল্লি থানার মুন্সিরহাট এলাকার শিমুল হোসেনের ছেলে

শিশুটির পরিবার জানায়, সায়ান ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হলে তাকে রোববার (৯ মার্চ) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে থেকে তার যত্ন নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা হাসি (১৯) ও তার নানি পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে তারা শিশুটিকে বিছানায় না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরেও পাননি।

শিশুটির বাবা শিমুল হোসেন বলেন, আমার সন্তানকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে গেল! আমরা গরিব মানুষ, কারও কোনো ক্ষতি করিনি। হাসপাতালের নিরাপত্তা যদি ঠিক থাকত, তাহলে এভাবে আমার ছেলেকে নিয়ে যেতে পারত না। এর দায় হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের দায় নিতে হবে।

হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম (চয়ন) বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। সিসি টিভি ফুটেজ দেখে আমরা সন্দেহজনক ওই নারীকে শনাক্ত করার চেষ্টা করছি।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, আমরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এ ছাড়া হাসপাতালের আশপাশের এলাকা, বাস ও ট্রেন স্টেশনেও নজরদারি বাড়ানো হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

১০

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

১১

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

১২