ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ছবি: সংগৃহীত ।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নিরাপদ অভিবাসন।

তিনি বলেন, সমুদ্রপথে ইতালি যাওয়ার চেষ্টায় বহু বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। মানবপাচারকারীরা প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের সমুদ্রপথে পাঠাচ্ছে এবং এতে প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

প্রেস সচিব বলেন, বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে ইতালির বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের প্রস্তাব করেন। জবাবে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন।

তিনি বলেন, ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২