সিরিজ বাঁচাতে একাদশে যে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

ছবি : সংগৃহীত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হারের পর আজ সিরিজ বাঁচানোর কঠিন লড়াইয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে বাঁচা-মরার এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে লিটন দাসের দল। 

আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে ক্যারিবীয়রা। অন্যদিকে বাংলাদেশ সিরিজে টিকে থাকার জন্য লড়াই করবে। 

বাচা-মরার ম্যাচে বাংলাদেশ দলে শামীমের জায়গায় দেখা যেতে পারে জাকের আলীকে। কম্বিনেশনের প্রয়োজনে দলে ফিরতে পারেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম। অন্যদিকে, প্রথম জয়ের পরও নিজেদের খুঁজে ফেরা ওয়েস্ট ইন্ডিজ দল মাঠে কঠোর অনুশীলন করেছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া ক্যারিবীয়রা এখন নিজেদের যেন হারিয়ে খুঁজছে। সিরিজে প্রথম ম্যাচে জয় পেলেও তাই পুরোপুরি স্বস্তি ফেরেনি ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। ম্যাচ শেষ হওয়ার ১২ ঘণ্টা পরই তারা অনুশীলনে হাজির হয়েছে।

অন্যদিকে, ব্যাটিং সহায়ক উইকেটে সাইফ-লিটনদের অসহায় আত্মসমর্পণ এবং টপ ও মিডল অর্ডারের নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে প্রথম ম্যাচের ধাক্কাটা বাংলাদেশের জন্য ছিল বেশ বড়। টানা চার সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেই সিরিজ হারের সামনে লিটনের দল।

সিরিজে টিকে থাকার এই ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। টানা ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হতে পারে। কম্বিনেশনে তিন স্পিনারের সঙ্গে দুই পেসার থাকতে পারে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া শামীম পাটোয়ারীর জায়গায় জাকের আলীকে ফেরানোর সম্ভাবনা জোরালো। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২