মাদক মামলায় কারাগারে ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধান

ছবি: সংগৃহীত ।

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হয়ে আলোচনায় আসা সেলিম প্রধানকে মাদক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় তার সঙ্গে আরও ৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

‎আজ ‎শনিবার ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

‎‎কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন সেলিম প্রধানের সহযোগী রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান ও সাইমুম ইসলাম।

‎‎গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশানের বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস নামক একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করে পুলিশ। ওই সময় তাদের হেফাজত থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা উদ্ধার করা হয়। ‎এ ঘটনায় গুলশান থানার এসআই মাহমুদুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

‎‎মামলা দায়েরের পর আজ শনিবার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হাবিবুর রহমান তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

১০

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১১

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১২