ক্যাডেট এএসআই নিয়োগ : লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত ৬১৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রামে তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে আবেদনকারী ১ হাজার ৬৫২ প্রার্থীর মধ্যে ৬১৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

গত শনিবার থেকে শুরু হয়ে সোমবার (২৯ জুন) পর্যন্ত চট্টগ্রাম পুলিশ লাইন্সে এ কার্যক্রমে প্রার্থীদের কাগজপত্র যাচাই, শারীরিক মাপ এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) নেয়া হয়।

নিয়োগ সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে। প্রার্থীদের বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরে পাঠানো এসএমএস নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি, চট্টগ্রাম জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

এ সময় পুলিশ সুপার মাসুদ আলম প্রার্থীদের উদ্দেশে বলেন, কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে নিজ যোগ্যতা, মেধা ও সততার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। নিয়োগের প্রতিটি ধাপ সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০২

বেগম খালেদা জিয়া: এক গৃহবধূর ‘আপসহীন’ নেত্রী হয়ে ওঠার গল্প

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

জুলাইয়ের পর খাড়গ দ্বীপে প্রথমবার কাঁচা তেল লোডিং

হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প

১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

১১

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ, বিএনপির নানা কর্মসূচি

১২