চবিতে প্রশাসনিক ভবনের তালা খুলল আট ঘণ্টা পর

ছবি : সংগৃহীত।

বিজয় দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নেয়া শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় আট ঘণ্টা পর তালা খুলে দেন। 

সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অবস্থানরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দেন।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে আমরা আপাতত আমাদের কর্মসূচি স্থগিত রেখেছি। তবে উপ-উপাচার্যের পদত্যাগের দাবি অব্যাহত থাকবে। তার বিতর্কিত বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহিদ সরওয়ার্দী বলেন, “আমরা অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে তারা আগামীকালের মহান বিজয় দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। এ কারণে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

এর আগে, শহিদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবিতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে রাত সাড়ে ৮টার দিকে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রেখে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ও জিরো পয়েন্ট এলাকায় ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরবর্তীতে উভয় সংগঠন নিজ নিজ কর্মসূচি বিস্তৃত করে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২