ফরিদপুরে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরো চারজন

বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন।

 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ জুবায়ের নাদিম পাঁচজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনার পর হাসপাতালে চারজনকে মৃত অবস্থায় আনা হয়। পরে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউজ্জামান জানান, ‘মাহেন্দ্রর সাথে সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটির দ্রুততম সময়ে পালিয়ে যায়।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী মিজান পরিবহন ও টেকেরহাটগামী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রে থাকা চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিলে আরো একজনের মৃত্যু হয়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম কমল

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

নতুন আইজিপি আলী হোসেন ফকির

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের তারিখ ঘোষণা

আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ কীভাবে পাবেন? আবেদনে যা যা লাগবে

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক হোসেন

সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

১০

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব

১১

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

১২