চেনা সুরেই ব্রাজিলের গর্জন

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ের ফলে গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। একই সাথে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে সেলেসাওরা। সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনির দুর্বল ব্যাকপাসের সুযোগ নিয়ে ব্রাজিলের গোলের খাতা খোলেন গোলমেশিন ভিনিসিয়ুস জুনিয়র। ২২ মিনিটে ভিনিসিয়ুস আবারও জালের দেখা পেলেও ভিএআর যাচাইয়ের পর মেক্সিকান রেফারি সিজার রামোস ফাউলের কারণে গোলটি বাতিল করেন। 

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) ব্রুনো গিমারাইসের নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। চলতি বিশ্বকাপে এটি এই রিয়াল মাদ্রিদ তারকা চতুর্থ গোল। বিরতির পর ৬০ মিনিটে ব্যবধান ৩-০ করেন ম্যাথিউস কুনহা। ব্রুনো গিমারাইসের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোলটি করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা তিনে নিয়ে যান এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

ম্যাচের সবচেয়ে আবেগময় মুহূর্তটি আসে ৭৬ মিনিটে। দীর্ঘ ২ বছর ৮ মাস বা ৯৮১ দিনের দীর্ঘ প্রতীক্ষার পর ম্যাথিউস কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার জুনিয়র। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপে মাঠে নামার অনন্য কীর্তি গড়লেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। মাঠে যতক্ষণ ছিলেন, তার উপস্থিতি দলকে নতুন প্রাণশক্তি জুগিয়েছে।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। অন্যদিকে, গ্রুপের অন্য ম্যাচে হাইতিকে ৪-২ ব্যবধানে হারালেও গ্রুপ রানার্সআপ হয়েছে মরক্কো। স্কটল্যান্ড সরাসরি বিদায় না নিলেও সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ ওঠার ক্ষীণ আশা টিকিয়ে রেখেছে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে শেষ ৩২ এর লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দলের। বর্তমান টেবিল অনুযায়ী, জাপানের বিপক্ষে তাদের মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে, গ্রুপ রানার্সআপ হওয়া মরক্কোকে লড়তে হবে গ্রুপ ‘এফ’-এর শীর্ষ দল নেদারল্যান্ডসের বিপক্ষে।

গ্রুপ পর্বের বাধা টপকে নেইমারের প্রত্যাবর্তন এবং দলের ছন্দময় ফুটবল—সব মিলিয়ে নকআউট পর্বে ব্রাজিল এখন বড় কোনো অর্জনের স্বপ্ন দেখছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

১০

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১১

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১২