মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত তারেকের মরদেহ দেশে পৌঁছেছে

বাহরাইনে ইরানের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি এসএম তারেক আলীর মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় তারেকের মরদেহবাহী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণের জন্য এয়ারপোর্টে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ইরান ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এ ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় সকালে বাহরাইনের মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজে আঘাত করলে তারেক নিহত হন এবং আরও দুইজন আহত হন।

নিহত এস এম তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘ ১৭ বছর প্রবাসে ছিলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে হতাহতের পর প্রধানমন্ত্রী প্রতিনিয়ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিচ্ছেন। নির্দেশনার আওতায় মরদেহের দাফন ও পরিবহনের জন্য নগদ ৩৫ হাজার টাকা, বিশেষ অনুদান ৫০ হাজার টাকা এবং পরে ৩ লাখ ও ১০ লাখ টাকা ইন্স্যুরেন্স বাবদ প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, সরকারি অনুদানের পাশাপাশি প্রবাসীদের আর কী সহায়তা দেওয়া যায় সে বিষয়ে কাজ চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার: আনচেলত্তি

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয়: শেহবাজ

'ইউএন-কপস' সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বায়ু দূষণে আজ শীর্ষে নয়া দিল্লি, ঢাকার অবস্থান কত

খামেনির প্রতি ইরানিদের ভালোবাসা দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

১০

আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

১১

এমবাপ্পের পেনাল্টিতে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো

১২