ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বিনোদপুরের লেবুবাগান এলাকার ‘বাদশা মঞ্জিল’ নামের একটি ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. লামিসা নওরীন পুষ্পিতা (২১)। তিনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী এবং জুলাই-৩৬ হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন। 

নিহত লামিসা খুলনা জেলার হরিণটানা থানার আল আকসা এলাকার মো. কুদরত আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে লামিসা নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পাশের কক্ষের অন্য ছাত্রীরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ জানান, নিহত শিক্ষার্থীর পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আত্মহত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২