মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর

বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বৈশাখী ভাতার (এপ্রিল ২০২৬) চেক ছাড় দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা দেওয়া হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা-২০২৬ বাবদ চারটি চেক বণ্টনকারী ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। স্মারক নম্বর ‘৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১২২’ অনুযায়ী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এই চেক পাঠানো হয়।

শিক্ষক ও কর্মচারীরা আগামী ১৪ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের বৈশাখী ভাতার অংশ উত্তোলন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল পর্যায়ের মাদ্রাসা রয়েছে ৫ হাজার ৭৬৭টি, আলিম পর্যায়ের ১ হাজার ২৮৫টি, ফাজিল পর্যায়ের ৯৯৩টি এবং কামিল পর্যায়ের ১৮৪টি। এসব এমপিওভুক্ত মাদ্রাসায় প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত পোহালেই পহেলা বৈশাখ: বর্ষবরণের প্রাণের উৎসব

পহেলা বৈশাখ যেভাবে বাঙালি সংস্কৃতির অংশ হয়ে উঠল

শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর

কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করতে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আমরা সবাই ‘জুলাই প্রোডাক্ট’ : জামায়াত আমির

পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার

পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের যেসব স্টেশন 

১০

ভিজিটর ভিসার মেয়াদ নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের নতুন বার্তা

১১

হরমুজে সমুদ্রে মাইন আতঙ্ক, কয়েকটিতেই থমকে যেতে পারে বিশ্ব

১২