আফগানদের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সহজ ম্যাচ কঠিন করে জিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বিরতি ছাড়াই আজ (শুক্রবার) আবার মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। অন্যদিকে সিরিজ বাঁচাতে হলে রশিদ খানের দলের জয়ের বিকল্প নেই।

গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা আফগানিস্তান রহমানউল্লাহ গুরবাজের ৪০ এবং মোহাম্মদ নবির ৩৮ রানে ভর করে ১৫২ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে বাংলাদেশ ১০৯ রান পাওয়ায় জয়ের পথ সুগম হয়। কিন্তু এরপর ৯ রানের ব্যবধানে টপঅর্ডারের ৬ ব্যাটারকে হারিয়ে পথটা কঠিন হয়ে যায় টাইগারদের। শেষ পর্যন্ত সোহান-রিশাদের ক্যামিওতে ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয় এসেছে।

টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার দিনে টাইগারদের হয়ে পারভেজ হোসেন ইমন ৫৪ এবং তানজিদ হাসান তামিম ৫১ রান করেন। ফলে অবাক করা কিছু না ঘটলে এই দুজনকেই দ্বিতীয় ম্যাচেও দেখা যাচ্ছে। আর তেমনটা হলে ওয়ান ডাউনে খেলবেন সাইফ হাসান। এশিয়া কাপে বাংলাদেশের এই সেরা রানসংগ্রাহক অবশ্য প্রথম ম্যাচে রান পাননি। তবে একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে মিডল অর্ডারে। কারণ সেভাবে ব্যাট হাতে কিছু করতে পারছেন না শামীম পাটোয়ারী। তাওহীদ হৃদয় দলে ফিরলে তিনি বাদ পড়তে পারেন। যদিও হৃদয়ের এখনও জ্বর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

১০

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

১১

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

১২