কুয়েতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ছবি সংগৃহীত।

কুয়েতের জিলিব আল-শুয়েখ এলাকায় প্রবাসীদের লক্ষ্য করে সংঘটিত এক চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে অভিযানে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েতের ফারওয়ানিয়া গোয়েন্দা বিভাগ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, চক্রের সদস্যরা জিলিব আল-শুয়েখ এলাকার প্রবাসীদের ভ্রাম্যমাণ বাজারে (ফুটপাতে) কর্মরত বেশ কয়েকজন বিক্রেতার কাছ থেকে তাদের দুর্বল পরিস্থিতি এবং অবস্থানকে কাজে লাগিয়ে অর্থ আদায় করছে।

জানা গেছে, এরপরই দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো যৌথ অভিযান চালায়। অভিযানে চাঁদাবাজির সময় হাতেনাতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দলের বাকি সদস্যদের সনাক্ত এবং গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনও ব্যক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জনসাধারণকে সরকারি যোগাযোগ চ্যানেলের মাধ্যমে যেকোনো সন্দেহজনক বা অপরাধমূলক আচরণের তথ্য জানাতে আহ্বান জানিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২