দুপুরে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ

ছবি সংগৃহীত।

নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে রোববার (১০ আগস্ট) মাঠে নামছে বাংলাদেশ। 

এইচ গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

পিটার বাটলারের শিষ্যরা দুর্দান্ত ফর্মে আছে। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তিমুর লিস্তেকে গোলবন্যায় ডুবিয়েছে লাল-সবুজের মেয়েরা। 

তৃষ্ণা করেছেন হ্যাটট্রিক। দুই ম্যাচে ১১ গোল করে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। সমান ছয় পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে দক্ষিণ কোরিয়া রয়েছে দ্বিতীয় স্থানে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে অন্তত এক পয়েন্টই যথেষ্ট বাংলাদেশের জন্য। ড্র করলেও ইতিহাস গড়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক পর্যায়ে নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে তারা। আর জয় পেলে টানা নয় ম্যাচ জয়ের রেকর্ড গড়বে আফঈদারা।

 

এই দলে জাতীয় দলের নয়জন ফুটবলার খেলছেন। জাতীয় নারী দল সম্প্রতি এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সেই ধারাবাহিকতায় অনূর্ধ্ব-২০ দলও এখন পর্যন্ত টানা ১১ ম্যাচে অপরাজিত।

গ্রুপে রানার্সআপ হলেও সুযোগ থাকবে সেরা তিন রানার্সআপের মধ্যে জায়গা করে নিয়ে চূড়ান্ত পর্বে ওঠার। আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ। মোট ১২টি দল অংশ নেবে, সেখান থেকে সেরা চার দল খেলবে পোল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবলে।

বাংলাদেশের মেয়েদের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে সেই স্বপ্ন পূরণের অপেক্ষা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২