ইনিংস ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত।

ইনিংস ব্যবধানে জয়ের সুবাস নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে আইরিশদের টেল এন্ডার বেশ ভুগিয়েছে লাল-সবুজদের। শেষের পঞ্চাশোর্ধ্ব জুটি ম্যাচ টেনে নিয়েছে দ্বিতীয় সেশনে। অবশ্য রানের ব্যবধানই কেবল কমাতে পেরেছে আয়ারল্যান্ড। শেষপর্যন্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এটি টাইগারদের চতুর্থ ইনিংস ব্যবধানে জয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটে নামে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ৯২.২ ওভারে ২৮৬ রানে থামে। জবাবে ১৪১ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৩০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৭০.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৪ রানের বেশি করতে পারেনি সফরকারী দল।

তৃতীয় দিন শেষ বিকেলে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ফেলার পর কাজটা হয়ে গিয়েছিল আরও সহজ। আজ কতক্ষণ লাগবে জিততে? এই প্রশ্নের উত্তর মেলাতে শেষ পর্যন্ত প্রায় দেড় সেশন লেগে গেছে বাংলাদেশের।

আজ দিনের তৃতীয় বলেই তাইজুল ইসলামের বলে আঙুল তোলেন আম্পায়ার। কিন্তু রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়। মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ছেড়ে আঘাত পান বাংলাদেশের অধিনায়ক নাজমুলও। তাতে জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হয় বাংলাদেশের।

বাংলাদেশের জন্য অপেক্ষাটা বাড়িয়ে দেন ম্যাকব্রাইন। আয়ারল্যান্ডকে এক পাশ থেকে টেনে তোলার চেষ্টা করেন তিনি।

ম্যাকব্রাইনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, আয়ারল্যান্ড কি ইনিংস হারটাও এড়িয়ে ফেলবে? ৫২ রান করা ম্যাকব্রাইনকে হাসান মুরাদের হাতে ক্যাচ বানিয়ে সেই অনিশ্চয়তা দূর করেন নাহিদ রানা। আয়ারল্যান্ডের অলআউটের অপেক্ষাটা আরেকটু বাড়ে ম্যাকার্থির সঙ্গে নেইলের ৫৪ রানের জুটিতে।

সেটিরও অবসান হয়েছে তাইজুল ইসলাম ও হাসান মুরাদের হাত ধরে। বাংলাদেশ দলের এই দুই বাঁহাতি স্পিনার মিলে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৭ উইকেট। তাতে টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে চতুর্থ ইনিংস ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২