সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি : সংগৃহীত।

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে মালদ্বীপকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 

রোববার (২৫ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে সাবিনা খাতুনের দল।

লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ অংশ নেয়। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট পাঁচ ম্যাচে ১১।

ফাইনাল ম্যাচে শুরুতে মালদ্বীপ এগিয়ে গেলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন। এ ছাড়া লিপি আক্তারও হ্যাটট্রিক পূরণ করেন।

কৃষ্ণা রানী সরকার, নিলুফা আক্তার নীলা ও নৌশিন জাহানসহ একাধিক খেলোয়াড় গোল উৎসবে অংশ নেন।

বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করে ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে। এরপর ভুটানের সঙ্গে ৩-৩ ড্র করে দল। পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় সাবিনা-কৃষ্ণারা।

শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ নারী দল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২