বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

ছবি সংগৃহীত।

শ্রীলঙ্কা সফর শেষে আবারও ক্রিকেটীয় ব্যস্ততায় ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। 

শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই সিরিজের ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আলী আগা।

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মূলত লঙ্কানদের বিপক্ষে সিরিজের পারফরম্যান্সের কারণে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন দাসের দল।

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতি দেখা গেছে। দুই ওপেনারই রানের দেখা পেয়েছেন। পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেছেন তিন নম্বরে ব্যাট করা লিটন দাস। সিরিজ জুড়ে দারুণ পারফর্ম করেছেন বোলাররাও।

উল্লেখ্য, আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ম্যাচই আয়োজিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২