বাংলাদেশী এক নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিএসএফ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বাংলাদেশী এক নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যেম হস্তান্তর করেছে বিএসএফ। 

আজ শুক্রবার (২১ ন়ভেস্বর) বিকেল চারটায় দর্শনা বন্দরের চেকপোস্টের শুন্যরেখায় ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আবুল হোসেনসহ ৫ জন এবং ভারতের ৩২ বিএসএফ গেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার শিব শংকর সিংসহ ৫ জন বৈঠকে অংশ নেন।

পতাকা বৈঠকে  বিএসএফের কোম্পানি কমান্ডার বিজিবি কোম্পানি কমান্ডারের কাছে নাগরিকের নথি প্রদান করেন। এরপর নথি যাচাই-বাছাই সম্পূর্ণ করে তাকে বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হন। পরবর্তীতে বিএসএফ কর্তৃক বিজিবির কাছে হস্তান্তর গ্রহণ কার্যক্রম সম্পূর্ণ করেন।

হস্তান্তর করা বাংলাদেশী নাগরিক নরসিংদী জেলার শিবপুর থানার আশরাফপুর গ্রামের ফায়েজ উদ্দীনের ছেলে মোঃ হানিফ খান (৪৭)।

বিজিবি জানায়,  বাংলাদেশী এই নাগরিককে জিজ্ঞাসাবাদ করে জানা হেছে,সে গত ৭ নভেম্বর সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে । সে আজমীর গিয়েছিল খাজা মঈনুদ্দীন চিশতি ( রহ). মাজার জিয়ারতে।

পরবর্তীতে ২০ নভেম্বর বাংলাদেশে ফিরে আসতে গেলে  ভারতের ৩২ গেদে বিএসএফ ক্যাম্পের সদস্য কর্তৃক আটক হয়। অতঃপর বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর করে। এরপর তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২