চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ২৬ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে সীমান্তে জড়ো করে বিজিবির  কাছে  হস্তান্তর করেছে বিএসএফ। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছেন।

বুধবার (১১ মে) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়। রাতে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত মঙ্গলবার ৩২ বিএসএফ ব্যাটালিয়ন বিজিবির ৫৮ ব্যাটালিয়নকে জানায় যে, ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশীকে হরিয়ানা পুলিশ কর্তৃক বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে। 

বিএসএফ ওই ২৬ জন বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বিজিবি'কে অনুরোধ করে। 

 মঙ্গলবার (১০ মে) ওই ২৬ জন ব্যক্তির নাম,  ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত তথ্য বিজিবি'কে প্রেরণ করে।

পরবর্তীতে বিজিবি ২৬ জন ব্যক্তির পরিচয় নিশ্চিত করে।

বুধবার (১১ মে)  বেনিপুর সীমান্ত পিলার ৬৪ (মেইন পিলার) এর শূন্য লাইন বরাবর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবিকে হস্তান্তর করে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসএফ কতৃক ফেরত পাঠানো বাংলাদেশী ব্যক্তিদের সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

হরমুজ প্রণালিতে ‘এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে’ : ট্রাম্প

১০

এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরো ৫ জাহাজ

১১

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

১২