চুয়াডাঙ্গা দর্শনা চেকপোস্ট দিয়ে ১৫ বাংলাদেশীকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসএফ

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ১৫ বাংলাদেশীকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসএফ।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে শুন্য রেখায় অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান ও দর্শনা- আইসিপি বিওপির কমান্ডারগন। বিএসএফ'র পক্ষে ছিলেন ৩২ ব্যাটালিয়নের কমাড্যান্ট শ্রী সুজিত কুমার ও গেঁদে কোম্পানির কমাড্যান্টগন। 

হস্তান্তর করা বাংলাদেশীদের মধ্যে পুরুষ ৪ জন, ৫ নারী ও ৬ জন শিশু রয়েছে। এদের সাথে কথা বলে জানা গেছে, এদের সবার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাজীপুর জেলায়। 

এরা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। ভারতের হরিয়ানা রাজ্যে ইটের ভাটায় শ্রমিক হিসেবে এরা কাজ করতো। চলমান অভিযানে সেখানে পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।  কারাগার থেকে মুক্ত করে তাদের আজ পশ্চিমবঙ্গের গেঁদে সীমান্তে নিয়ে এসে পতাকা বৈঠকের মাধ্যেম বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান,  নাম ঠিকানা যাচাইয়ের পর ১৫ বাংলাদেশী নাগরিককে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  পুলিশ তাদের স্ব স্ব ঠিকানায় পাঠিয়ে দেবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২