পেট্রোল-অকটেন সরবরাহ বাড়িয়েছে বিপিসি

রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতোদিন ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হলেও, বর্তমানে তা ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। 

বুধবার বিপিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে যেখানে ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ কমিয়ে ২৫ শতাংশ হারে সরবরাহ করা হচ্ছিল, সেখানে এখন তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি ফিলিং স্টেশনের নির্ধারিত বরাদ্দ চার্ট অনুযায়ী গড় বিক্রয়ের তুলনায় ১৫ শতাংশ কম জ্বালানি সরবরাহ করা হবে। আগে ২৫ শতাংশ কম সরবরাহ করা হচ্ছিল । অর্থাৎ আজ থেকে ১০ শতাংশ বেশি তেল পাবে পাম্পগুলো।

বিপিসি জানায়, চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও জনসাধারণের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপারভাইজার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে দেশের বিভাগীয় শহরগুলোতে পেট্রোল ও অকটেনের সরবরাহ স্বাভাবিকের হবে। 

এদিকে নিবন্ধিত গ্রাহকদের  সরাসরি জ্বালানি সরবরাহ নিশ্চিতের নির্দেশ দিয়েছে বিপিসি।

আজ পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, তাদের অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর নিবন্ধিত গ্রাহকদের সরাসরি তেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কোম্পানিগুলো ইতোমধ্যে সরবরাহ কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম আগেই নির্ধারিত হয়েছে এবং সেই অনুযায়ী নিয়মিতভাবে জাহাজে করে তেলের চালান দেশে আনা হচ্ছে। আমদানি করা জ্বালানি তেল প্রধান স্থাপনা থেকে বিভিন্ন ডিপোতে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে বিপণন কোম্পানির মাধ্যমে গ্রাহকদের কাছে সরবরাহ করা হচ্ছে।

বিপিসি জানিয়েছে, নিবন্ধিত সরাসরি গ্রাহকদের জ্বালানি সরবরাহে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য বিপণন কোম্পানিগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে শিল্প ও বাণিজ্যিক খাতে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসির সচিব শাহিনা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

১০

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১১

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

১২