সংস্কৃতির সুরে ভোটের বার্তা, ঢাকা-১৭ আসনে বিএনপির প্রচারণা

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৭ আসনে সাংস্কৃতিক প্রচারণা চালিয়েছে বিএনপি। শনিবার দলের কেন্দ্রীয় নির্বাচনী সাংস্কৃতিক পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুপুরে রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে প্রচারণা শুরু হয়। বিভিন্ন এলাকায় গান, সাংস্কৃতিক পরিবেশনা ও সরাসরি জনসংযোগ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কণ্ঠশিল্পী মনির খান ও রবি চৌধুরী।

 

মনির খান বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী সাংস্কৃতিক পরিচালনা কমিটির সদস্য। পাশাপাশি তিনি সারা দেশের সাংস্কৃতিক শাখার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর সমন্বয়ে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে এসব আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজকদের ভাষ্য, এতে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়।

এই কর্মসূচিতে আরও অংশ নেন অভিনেত্রী রিনা খান, কণ্ঠশিল্পী মুহিন খান, শওকত আলী ইমন, রিমি এবং অভিনেত্রী শাহ হুমাইরা সুবহা। ঢাকা-১৭ আসনের ক্যান্টনমেন্ট থানা এলাকার প্রচার উপকমিটির সমন্বয়ক রাজ মাসুদ ফরহাদও কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

গান, সাংস্কৃতিক পরিবেশনা ও সরাসরি কথাবার্তার মাধ্যমে ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর চেষ্টা করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের সাংস্কৃতিক প্রচারণা মানুষের কাছে সহজে পৌঁছায় এবং ইতিবাচক সাড়া তৈরি করে। স্থানীয় অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।

নির্বাচন সামনে রেখে আগামী দিনগুলোতেও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে প্রচারণা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার বিভাগের আগের আমলের দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দর্শনা বণিক

হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট ’বর্ডার প্রকল্প চালুর ঘোষণা দিলেন অমিত শাহ

কান উৎসবে মা-মেয়ের রাজকীয় মুহূর্ত, ঐশ্বরিয়ার পাশে নজর কাড়লেন আরাধ্যাও

যেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

‘চিৎকার না করলে হয়ত আমাকে মেরে সব লুটপাট করে ধর্ষণের চেষ্টা করত’

১০

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

১১

ঈদে নাড়ির টানে ছুটছেন ঘরমুখো মানুষ

১২