জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান

ছবি সংগৃহীত।

বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তিনি।

সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তোমরাই বাংলাদেশের সম্ভাবনাময় মুখ। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধীকার।

তিনি বলেন, প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা আর তোমাদের বিচক্ষণতাই তৈরি হবে আগামীর বাংলাদেশ। এই দেশের জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।

এর আগে সমাবেশের সূচনা বক্তব্যে ছাত্রদলকে রুখে দেয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।

তিনি বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতা কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২