সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

ছবি সংগৃহীত।

প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

রোববার (১৭ আগস্ট) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। তবে সিইসির সঙ্গে বিএনপির এ বৈঠকের কারণ জানা যায়নি।

তিন সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

এর আগে নির্বাচন কমিশন গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করেছিল। ১০ আগস্টের মধ্যে সংক্ষুব্ধদের দাবি ও আপত্তি জানিয়ে ইসিতে আবেদন করতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে ৩ আগস্ট নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করে বিএনপি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২