‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির

ছবি : সংগৃহীত।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত ও সাংবাদিকদের সুরক্ষায় একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। 

একইসঙ্গে জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠন করা হবে। নির্বাচনী ইশতেহারে ৫টি অধ্যায়ে মোট ৫১ দফা প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের ইশতেহার ঘোষণা করেন।

এবার বিএনপির ইশতেহারের পঞ্চম অধ্যায়ে গুরুত্ব পেয়েছে গণমাধ্যম। 

এতে বলা হয়েছে—গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ: বিএনপি নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করে। সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন। বিএনপি অবশ্যই তাদের কাজের সুরক্ষা ও স্বীকৃতি প্রদান করবে।

বিএনপি বস্তুনিষ্ঠ সমালোচনাকে সব সময় স্বাগত জানায়। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা এবং গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সে দায়িত্ব পালনে বিএনপি সর্বদা স্বচেষ্ট থাকবে।

গণমাধ্যমের ওপর আগ্রাসনরোধ : দেশের সব প্রকার গণমাধ্যম, গণমাধ্যমকর্মী ও গণমাধ্যম অফিসের নিরবচ্ছিন্ন সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর।

গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের আক্রমণ ও আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করা হবে।

জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো গঠন : মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, শিশু, নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণমাধ্যমে নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষে একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলা হবে যার লক্ষ্য। ফ্যাক্ট চেকিং সংস্থার সাথে সমন্বয় করে গুজব ও ভুয়া খবর রোধ করা, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধ করা হবে। পাশাপাশি, এ সংক্রান্ত বিষয়ে নাগরিকদের অনলাইনে অভিযোগ দাখিল করার সুযোগ এবং ৩০ দিনের মধ্যে দ্রুত অভিযোগ নিষ্পত্তি বাধ্যতামূলক করা হবে।

হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিতকরণ : সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে রুজুকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। সাংবাদিক নির্যাতনরোধে বিশেষ সেল গঠন করা হবে।

জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠন : সাংবাদিকদের কল্যাণে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে। জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠন করা হবে।

রাজনৈতিক পক্ষপাতের অবসান ঘটানো : সংবাদপত্রে বিজ্ঞাপন বরাদ্দে রাজনৈতিক পক্ষপাতের অবসান ঘটানো হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবি’র প্রথম সমাবর্তন

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া, বেনাপোলে বিপাকে ব্যবসায়ীরা

এয়ারবাস বর্তমান সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

মা হারালেন রানী মুখার্জি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

১০

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১১

আরও ১১টি বোয়িং কেনার পথে বিমান

১২