ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্তে ২ কেজি স্বর্ণ জব্দ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। ভারতে পাচারকালে অভিযান চালিয়ে হুদাপাড়া সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করে বিজিবি।

বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে,  ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়িতে পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে। 

ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসানের সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনায় সহকারী পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হুদা পাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে মোঃ হারুন (৩৫) এর বসতবাড়ীর কাছে বিদ্যমান একটি পরিত্যাক্ত গোয়াল ঘরে তল্লাশী চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক হারুন কৌশলে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা গোয়াল ঘরের ভিতর ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো ২টি প্যাকেট জব্দ করে। এরপর  প্যাকেটের মধ্যে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের  ৪টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। স্বর্ণের আনুমানিক বাজারমূল্য-২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

এ ব্যাপারে নায়েক মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেছে।  জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধিনায়ক লেফট্যান্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২