ফেনী সীমান্তে বিজিবির যৌথ অভিযান, ইয়াবা উদ্ধার

ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফেনী জেলার পরশুরাম উপজেলার রাজেশপুর সীমান্ত এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ফেনী জেলার পরশুরাম উপজেলার রাজেশপুর সীমান্ত এলাকায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর রাজেশপুর বিওপির নেতৃত্বে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান রোধ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির আভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় কাল

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

১০

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ষষ্ঠ

১১

হরমুজে ইরান, বাব আল-মান্দেবে হুতি: দুই প্রণালিতে যুদ্ধের ছায়া, বাড়ছে বিশ্বজুড়ে তেল-বাণিজ্য সংকট

১২