রাজাকার-আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার–আলবদরদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত দল ছিল। তাঁর অভিযোগ, নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে।

মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কারও কারও বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত-জাহান্নামের কথা বলা হচ্ছে এবং এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যারা আল বদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা স্বাধীনতার সময় বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এটা অসভ্য দল। তাদের (রাজাকার-আলবদর) জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। কারণ তারা সভ্যদের সঙ্গে চলতে পারে না। আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না বলেই ওদের কণ্ঠস্বর এত উঁচু। বাস্তবে আওয়ামী লীগ একটি অভদ্র দল এবং তারাও একটি অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না। শুধু মুসলমানের লেবাস আছে।’

দেশবাসীকে এসব দলের কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমি জনগণকে অনুরোধ করব, এসব মানুষের হাত থেকে বাঁচুন।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

১১

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১২