পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

নিজ ক্যাম্পাস পরিষ্কার করছেন পাবিপ্রবি শিক্ষক- শিক্ষার্থী

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, এখন থেকে প্রতি মাসে একদিন নিয়মিতভাবে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করা হবে। নিজেদের ক্যাম্পাস ও কর্মস্থল নিজেরাই পরিষ্কার রাখার অঙ্গীকার থেকে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পুরো ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, হল প্রভোস্ট ড. মো. শাহজাহান আলী, ড. জিন্নাত রেহানা, লায়লা আরজুমান্দ বানু, জ্যেষ্ঠ শিক্ষক একরামুল হকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

এ ছাড়া রোভার স্কাউট ও গ্রিন ভয়েসের সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন। প্রায় তিন ঘণ্টা ধরে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চলে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২