ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলা

উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে একটি হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।গোষ্ঠীটি জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ‘একঝাঁক ড্রোন’ ছুড়ে তারা ওই ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

হিজবুল্লাহ বলেছে, লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে তারা এ হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায়।

এ হামলায় খামেনি নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, শনিবার খামেনির কমপাউন্ডে চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।

ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ‘আমেরিকা ও জায়নবাদী শাসনের যৌথ হামলায় শনিবার সকালে ইসলামী বিপ্লবের নেতা মহান আয়াতুল্লাহ ইমাম সাইয়্যিদ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, ওই হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলি-মার্কিন যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। তারা খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

অন্যদিকে, খামেনি হত্যার প্রতিশোধ নিতে লেবাননের হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালিয়েছে।

এরপর ইসরায়েলও লেবাননে পাল্টা হামলা চালিয়েছে।

হামলা অব্যাহত রেখে মার্কিন যুক্তরাষ্ট্রও। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার সপ্তাহ যুদ্ধ চলতে পারে বলে জানিয়েছেন।

 

সূত্র: আল জাজিরা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

১০

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১১

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

১২