পাকিস্তানের পেশোয়ারে এফসি সদর দপ্তরে হামলা

ছবি : সংগৃহীত।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বেশ কয়েকজন বন্দুকধারী এবং এক আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এতে এখন পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (২৪ নভেম্বর) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তরে হামলায় তিন সন্ত্রাসী নিহত হয়েছে।

প্রথমে এফসি সদর দপ্তরের গেটে আত্মঘাতী হামলা চালানো হয়। আত্মঘাতী বিস্ফোরণের পর সন্ত্রাসীরা ভবনে প্রবেশের চেষ্টা করলে তাদের হত্যা করা হয়। এই ঘটনায় তিন এফসি সদস্য নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং সেখানে অভিযান চালানো হচ্ছে। এর আগে পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ডক্টর মিয়াঁ সাঈদ আহমেদ ডনকে বলেন, আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা হয়েছে এবং এলাকাটি ঘিরে ফেলা হচ্ছে।

এদিকে পেশোয়ারের বৃহত্তম সরকারি হাসপাতাল লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) এবং খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২