ভারতে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জন নিহত

ছবি: সংগৃহীত।

ভারতের অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছে বহু মানুষ।শনিবার সকালে শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এক পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, অনেক ভক্ত একসঙ্গে সামনে এগোতে ঠেলাঠেলি শুরু করলে একটি রেলিং ভেঙে পড়ে এবং লোকজন হুড়মুড় করে একজন আরেকজনের ওপর গিয়ে পড়েন। এরপর শুরু হয় হুড়োহুড়ি। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে জানান তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, ‘আমি কর্মকর্তাদের আহত ব্যক্তিদের দ্রুত ও যথাযথ চিকিৎসা প্রদানে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন করে ত্রাণ কার্যক্রম তদারকির অনুরোধও জানিয়েছি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ, বাড়বে ব্যয়

ইরানের হুমকিতে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ঝুঁকিতে বিশ্ব তেলবাজার

দীর্ঘদিন ঝুলে থাকা পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলে দিলেন হাইকোর্ট

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

ইরানের অর্থনীতি ধসিয়ে দিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞা

আলোচিত ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে রায় ঘোষণা চলছে

আশ্রিতদের কাছে প্রত্যাবাসনই একমাত্র সমাধান

হরমুজে নিয়ম না মানলে আটক বা জব্দ করা হবে জাহাজ, হুঁশিয়ারি ইরানের

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

১০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

১২