অ্যাস্টন ভিলা নাকি ফ্রেইবুর্গ, কে ঘোচাবে শিরোপা খরা?

ছবি: সংগৃহীত।

ইউরোপা লিগের ফাইনালে আজ ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে জার্মান ক্লাব ফ্রেইবুর্গ।

আজ বুধবার (২০ মে) ইস্তাম্বুলের তুপরাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে দুদল।

ফাইনালের আগে মঙ্গলবার অনুশীলনে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে দু'দলের ফুটবলাররা।

নিজেদের ইতিহাসে প্রথম কোনো বড় ট্রফি জয়ের মিশনে মাঠে নামবে ফ্রেইবুর্গ। প্রথমবারের মতো দলটি ইউরোপীয় ফাইনালে উঠলেও দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে জার্মান ক্লাব। বুন্দেসলিগায় শেষ ম্যাচে আরবি লাইপজিগকে বড় ব্যবধানে হারিয়ে টেবিলের সপ্তম স্থান নিশ্চিত করেছে তারা, যা তাদের আগামী মৌসুমের কনফারেন্স লিগ নিশ্চিত করেছে।

বিপরীতে ৩০ বছরের ট্রফি খরা কাটানোর লক্ষ্য অ্যাস্টন ভিলার সামনে। ইউরোপীয় মঞ্চে ভিলার সর্বশেষ সাফল্য এসেছিল ৪৪ বছর আগে, যখন তারা ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) জিতেছিল। আর ঘরোয়া ফুটবলে তাদের সর্বশেষ শিরোপা ছিল ১৯৯৬ সালের লিগ কাপ।

তবে ভিলা কোচ উনাই এমেরি রেকর্ড চারবার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছেন। একবার ভিয়ারিয়ালের হয়ে এবং তিনবার সেভিয়ার কোচ হিসেবে। এবার অ্যাস্টন ভিলার হয়ে জিততে চান ইউরোপা লিগের ট্রফি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

১

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

৩

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

৫

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

৬

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৭

‘তিন মাসের মধ্যে’ কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

৮

বক্স অফিসে অজয়ের নতুন রেকর্ড, প্রথম দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

৯

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

১০

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

১১

আজকের সোনা-রুপার দাম

১২