ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেপ্তার, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

ছবি: সংগৃহীত

টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্যকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) হাড়ার ষষ্ঠী তলা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। খবরটি ছড়িয়ে পড়তেই সমালোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে টালিপাড়া ও সোশ্যাল মিডিয়ায়।

এ ঘটনায় অনেকেই অভিনেত্রীর মন্তব্য জানতে চেয়েছেন। একজন তারকা অভিনেত্রীর সহকারী হয়ে কীভাবে এমন জঘন্য কাজটি করলেন, তা নিয়েই প্রশ্ন। তবে বিষয়টি নিয়ে চুপ থাকেননি তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এক পোস্টে এ ব্যাপারে কথা বলেছেন শ্রাবন্তী।

এ অভিনেত্রী লিখেছেন, ‘২০২৪ সাল থেকে অর্ঘ্যর সঙ্গে পরিচয় ট্যালেন্টওয়ালা নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার ইভেন্ট ও দৈনন্দিন সূচি দেখার দায়িত্ব নেয়। কিন্তু সম্প্রতিই জানতে পারি, এই ব্যক্তি একটি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। খবরটি অস্বস্তিতে ফেলেছে আমাকে। ওর ব্যক্তিগত পরিসর সম্পর্কে জানা নেই আমার। আর এ ঘটনার পর আগামীতে ওর সঙ্গে যুক্ত থাকতে চাই না। ম্যানেজমেন্ট সংস্থাকে এ ব্যাপারে জানিয়েছি আমি।

এদিকে গ্রেপ্তার অর্ঘ্যর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে বলে জানা গেছে। এদিন আদালতে তোলা হয়েছিল তাকে। আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রাখার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অর্ঘ্য যে সংস্থায় কাজ করতেন, সেখানে ভুক্তভোগীও কাজ করতেন। গত ১২ এপ্রিল অর্ঘ্যর বাড়িতে কোনো একটি কাজে যায় ওই নারী। সেখানেই তাকে ধর্ষণ করে অর্ঘ্য। পরে ১২ জুন ভুক্তভোগী নারী চ্যাটার্জিহাট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগীর অভিযোগের পর তদন্ত শুরু করে পুলিশ। পরে রোববার (১২ জুলাই) অভিযুক্ত অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়। এরইমধ্যে তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য মামলা হয়েছে। সোমবার (১৩ জুলাই) হাওড়া আদালতে তোলা হয়েছিল তাকে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে নিয়োগ, এসএসসি পাসে আবেদনের সুযোগ

১

সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

২

২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচন

৩

রাজধানী থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, যা জানা গেল

৪

অবশেষে আদালতের বিচারকের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মা

৫

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

৬

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

৭

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

৮

রূপপুরে প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

৯

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

১০

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

১১

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১২